বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে: সড়কমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৭ মার্চ) সকালে পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর খেয়াঘাটে রাবনাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে এ কথা জানান তিনি। এ সময় ওই আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরও উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ চলছে। এখানে সংসদ সদস্য যিনি আছেন তিনিও উন্নয়নের ব্যাপারে সচেষ্ট। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাম্পে রেশনিং পদ্ধতি বাতিল করে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। 

উল্লেখ্য, একশ চৌষট্টি কোটি চার লক্ষ বিরাশি হাজার টাকা ব্যয়ে আগামী বছরের ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থ সামাজিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়