বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গা ও কাশিয়ানীতে ঈদের হাসি ছড়ালেন প্রবাসী আকাশ মিয়া

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মরিশাস প্রবাসী যুবক আকাশ মিয়া। তাঁর এই মহৎ উদ্যোগে হাসি ফুটেছে অসংখ্য অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে।

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্তত ১৮টি গ্রামের দরিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপহার পেয়ে খুশি উপকারভোগীরা আকাশ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় পাওয়া এবং এতে তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের প্রতি আকাশ মিয়ার এই ভালোবাসা ও দায়বদ্ধতা সত্যিই অনুকরণীয়। তার এ উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন তারা।

মানবতার সেবায় আকাশ মিয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে ঈদের প্রকৃত আনন্দ—ভাগাভাগি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়