শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘ফ্যামিলি কার্ডকে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার’

সংবাদের আলো ডেস্ক: ফ্যামিলি কার্ডকে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যাদের প্রয়োজন নেই, তারা এই কার্ড নেবে না বলে আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা জানান।

বিকেলে ময়দানে প্রথমে সমাজসেবা অধিদফতর কর্তৃক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্ল্যাকবেঙ্গল ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে যোগ দেন তিনি।

তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। যে কাজ ১৭ বছরে হয়নি, তা এক-দেড় মাসে করা সম্ভব নয় বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। অস্থির না হয়ে ধৈর্য সহকারে সকলে মিলে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়