বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রমজানের তাৎপর্যে গোপালগঞ্জে আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের ছাদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।

এ সময় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আবুল খায়ের, সাবেক সভাপতি এম. এম. হাজী নাসির আহমেদসহ সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত অতিথিরা সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে একসঙ্গে ইফতারে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট তৌফিকুল ইসলাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়