ভূঞাপুরে পাম্পগুলোতে নেই জ্বালানি তেল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ৪ টি পেট্রোল পাম্পের কোনোটিতে জ্বালানি তেল নেই ।
উপজেলার ভূয়াপুর ফিলিং স্টেশন, কাঁকন কলি ফিলিং স্টেশন, হাইওয়ে ফিলিং স্টেশন, ভাই বন্ধু ফিলিং স্টেশন রয়েছে। এর সব ক’ টিতে তেল ফুরিয়ে গেছে এমনটি জানিয়েছে মালিক পক্ষ।
গাড়ি ও বাইক চালকগণ পেট্রোল পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরে আসছে।
সব পাম্পে মজুদ ফুরিয়ে গেছে বলে জানা যায়।
ভূয়াপুর ফিলিং স্টেশনের ম্যানেজার বেলাল হোসেন জানান, আমাদের তেল শেষ হয়েছে। আশা করি দ্রত তেল এসে যাবে।
বাইক চালক ফরমান জানায়, পাম্পে পেট্রোল না পেয়ে ফিরে এসেছি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।