বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং: এমপি হানজালা

সংবাদের আলো ডেস্ক: আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না- বক্তব্যকে স্লিপ অব টাং বললেন মাদারীপুর-১ আসনের বিরোধীদলীয় জোটের এমপি সাইদ উদ্দিন আহমেদ হানজালা। 

শনিবার (১৪ মার্চ) নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা করে হানজালা বলেন, আমার বক্তব্যটি নিয়ে গোটা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে৷  আমি আগে যে বক্তব্যটি দিয়েছি আসলে আমি সেভাবে বলতে চাইনি। এটি স্লিপ অব টাং।  আমার মনে ছিল একটা মুখ দিয়ে বের হয়েছে অন্যটা। পুরো বক্তব্যটির  কথাগুলো শুনলে মর্মার্থ বুঝবেন৷ দেখবেন আমি পরে কথাগুলো ভিন্নভাবে বলেছি। 

তিনি আরো বলেন, আমি বলতে চেয়েছিলাম শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার, অপকর্ম করবে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবে না৷  প্রধানমন্ত্রী দেশে আসার পর নতুন ধারার যে রাজনীতি শুরু করেছে তার সাথে আমার মিল রয়েছে৷ আমিও আধিপত্য শোষণ জুলুমমুক্ত রাজনীতি চাই৷

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের বিরোধীদলীয় জোটের  সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই বক্তব্যের এক অংশে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমার উদ্দেশ্যে বলেছেন বিএনপিকে নিয়ে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়