বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের স্মরণে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধায় জেলা শহরের খরমপুরস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ মামুনুর রহমানের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য হাফেয রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা,

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, জামায়াত নেতা আব্দুল বাতেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, বিএনপি,

জামায়াত, এনসিপি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়