নবীনগরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে’ ফেসবুক গ্রুপ। শনিবার সকালে নবীনগর পৌর শহরের মহিলা কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র গ্রুপ পরিচালক কাইয়ুম খান। এ সময় নির্বাহী গ্রুপ পরিচালক রফিকুল ইসলাম রফিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হোসেন শান্তি বলেন, তরুণদের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসা উচিত। সংগঠনের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সভাপতি মেহেদি হাসান জানান, ঈদ উপলক্ষে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।