বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে এমপি লাভলুর নেতৃত্বে ‘ক্লিনলিনেস ড্রাইভ’ শুরু

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা বাস্তবায়নে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (১৪ মার্চ) সকালে নাগরপুর সদর বাজারে এই ‘ক্লিনলিনেস ড্রাইভ’ বা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান গত বুধবার এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে মশকবাহিত রোগ থেকে রক্ষা করতে সকল সংসদ সদস্যকে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে আজ থেকে নাগরপুরে এই কার্যক্রম শুরু হলো, যা প্রতি শনিবার নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার রাখার মাধ্যমে এই সামাজিক আন্দোলনে শরিক হতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের (ভারপ্রাপ্ত আহ্বায়ক) নাজমুল হক স্বাধীন, (ভারপ্রাপ্ত সদস্য সচিব) নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান।

এছাড়াও নাগরপুর বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়