আলফাডাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন Khaleda Zia এর রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে আলফাডাঙ্গা পৌরসদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খসরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হেমায়েত হোসেন, বোয়ালমারী শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবসহ আলফাডাঙ্গা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।