বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্ট কর্তৃক পরিচালিত তাহফিযুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী আ: গফুর মিয়া ও ঢাকা জেলা তাতীদলের সভাপতি মো: জাকির হোসেনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশিত হয়েছে।  ওই সকল সংবাদ উদ্দেশ্যে প্রণোদিত দাবী করে ও মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছে ঢাকা জেলা তাতীদলের সভাপতি মো: জাকির হোসেন। তিনি দারুল ইহসান ট্রাস্টের ওই মাদ্রাসার এসেট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২ টায় আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন জানান, গেল ৯ মার্চ আশুলিয়ার শ্রীপুরে দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। যে ঘটনায় তাকে ও আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়াকে দায়ী করে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। যে ঘটনার সাথে তারা জড়িত না। কিন্তু উদ্দেশ্য প্রনোদিতভাবে তাদেরকে জড়িয়ে মিথ্যা নাটক সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ করিয়েছে।

তিনি জানান, দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসায় যে হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, সেই ফুটেজের কোথাও তাকে কিংবা থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়াকে কোথাও দেখা যায়নি। অথচ দখলবাজ কুচক্রী মহল আওয়ামী ফ্যাসীবাদের সহযোগী  মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সাইফুলের দোসর সানজীদ ও আশুলিয়া থানা শ্রমিকলীগের সভাপতি ইমাম হোসেনের বড় ভাই ইমাম হাসানসহ তাদের সহযোগীরা মাদ্রাসার স্থাপনা অবৈভাবে দখলে নিয়ে লুটপাট করছে। কিন্তু ট্রাস্টের মাদ্রাসা ও সকল স্থাপনার প্রকৃত মালিকগণ সেখানে যেতে পারছে না। বেশ কিছুদিন পর পরই সেখানে হামলা ও ভাংচুরের নাটক সাজিয়ে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে বলেও দাবী করেন তিনি।

তিনি আরো জানান, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা ও এর আশপাশের বেশ কিছু স্থাপনা, মার্কেট সহ আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই মূলত কিছুদিন পর পর এধরণের ঘটনার সৃষ্টি করে দখলবাজরা। বিষয়গুলো নিয়ে থানা পুলিশ, র‍্যাব ক্যাম্প ও সেনা ক্যাম্পে একাধিক লিখিত অভিযোগ দেয়া আছে। বিষয়গুলো উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন ওই দখলবাজ, ভুয়া মালিকদের হাত থেকে দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসা ও সকল সম্পত্তি উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান তিনি।

সংবাদ সম্মেলনে এসময় তাতী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়