নওগাঁ জেলা অটোটেম্পু,অটোরিকশা ও সি,এন,জি মালিক সমিতির ঈদ বোনাস প্রদান
নওগাঁ প্রতিনিধি: যারাই শ্রমিক তারাই মালিক এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় এই প্রথম ব্যতিক্রম ধর্মী ঈদ বোনাস প্রদান করেন অটো টেম্পো, অটোরিক্সা ও সিএনজি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্যগণ।
মঙ্গলবার (১০ই মার্চ) সকাল ১০ টা থেকে সমিতির কার্যালয়ে সাতশত সদস্যের মাঝে ঈদ বোনাস প্রদান করা হয়।
এসময় উপস্থিত থেকে সাতশো সদস্যের মাঝে ছয়শত টাকা প্রদান করেন জেলা অটো টেম্পো অটোরিক্সা ও সিএনজি মালিক সমিতির সভাপতি মো: ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক শেখ তুহিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, হারুনুর রশিদ, সহ- সাধারণ সম্পাদক আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ তৌহিদুজ্জামান ভূইয়া (তুহিন), দপ্তর সম্পাদক মোঃ লোকমান হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সড়ক সম্পাদক মোঃ জামান হোসেনসহ কার্যনিবাহী সদস্যবৃন্দ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।