সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাজারে পর্যাপ্ত ভোজ্য তেলের সরবরাহ আছে: বাণিজ্যমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: দেশের বাজারে পর্যাপ্ত ভোজ্য তেলের সরবরাহ আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এই মুহূর্তে জ্বালানি তেল, গ্যাস মানে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নেই।

সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দয়া করে আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নেই। কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে। যে জিনিস আছে সেটার জন্য প্রতিযোগিতা করার দরকার নেই। এতে করে কোনো বিক্রেতা এটার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে দেখেছি রাস্তার পাশে বড় দোকানগুলোতে ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত তেল মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়