নওগাঁ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আরাফাত রহমান কোকো -সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
রবিবার (৮ মার্চ) নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত হাট নওগাঁ ঈদগাহ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মানুনুর রহমান রিপন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কহিনুল ইসলাম মিলি এবং নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।