বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই ভারতীয় কাপড় ও জিরা জব্দ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে শিংঝাড় ও রামখানা বিওপির দুটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

গত ৬ মার্চ দুপুর ১২টা ৩০ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন পশ্চিম শিংঝাড় এলাকায় এবং দুপুর ১২টা ৫০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন খড়েরমাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে মালামাল নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮ পিস প্যান্ট জব্দ করা হয়।

১৫ বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে জিরার মূল্য প্রায় ৮০ হাজার টাকা, স্বর্ণকাতান শাড়ির মূল্য প্রায় ৮ লাখ টাকা এবং প্যান্টের মূল্য প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়