শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে জাতীয় পাট দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: ”পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় পাট দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর শেরপুর জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক বনানী দেব নাথ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, পাট উন্নয়ন কর্মকর্তা (উপসহকারি) জাকিয়া জান্নাত, পাটচাষি আব্দুল মালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক। সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে পাটজাত মোড়কের ব্যবহারে আরো কঠোর হওয়াসহ পাটচাষে কৃষকদের সহযোগিতা বৃদ্ধি ও পাটের মূল্যবৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ জেলার পাটচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়