বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সলপের ঘোল তৈরীতে দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে দুটি  কারখানার মালিক কে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো: আব্দুল মালেক ও মো: আব্দুল খালেক কে ৫০ ভেজাল দুধ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধে পরীক্ষার মাধ্যমে ফরমালিনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। দুধে পানি মেসানোর পরিমান ৪৩- ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ। যা মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল ও মাঠা তৈরি ও সংরক্ষণ করা হয় এবং বোতলের গায়ে উৎপাদন মেয়াতউত্তীর্ণ তারিখ না থাকা।

খাদ্যপণ্যে নিষিদ্ধ কেমিক্যাল মিশ্রণ করে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। সলপের ঘোল সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়, যার চাহিদা রমজান মাসে কয়েকগুণ বেড়ে যায়।  অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এবং দুধ দীর্ঘক্ষণ পচনমুক্ত রাখতে এই ক্ষতিকর ফরমালিন ব্যবহার করছিল। ৩০০ কেজি ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন,  জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়