বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানের থানচিতে অসুস্থ ম্রো নারীর আত্মহত্যা  

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে হতাশাগ্রস্ত হয়ে এক নারী আত্মহত্যা করেছেন। মৃত নারী বয়ক হেডম্যান পাড়া নিবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪র্থ শ্রেনির কর্মচারী চাইঅং ম্রো এর সহধর্মীনি কুমপাও ম্রো (৫০)। তিনি উপজেলার জেলা পরিষদের রেস্ট হাউস সংলগ্ন একটি বাসায় একা বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) ৮টায় নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরদিন সকালে তার ছোট ভাই লাংরাও ম্রো (৩৩) বিষয়টি টের পেয়ে থানচি থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ছোট ভাই লাংরাও ম্রো বলেন, দিদি নানা রোগে অসুস্থ ও অন্ধ তাকে চট্টগ্রাম, বান্দরবানসহ নানা জায়গায় চিকিৎসা করিয়েছি। অসুখ ভালো হবে না এমন হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

থানচি থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মসিউর রহমান জানান, পুলিশের তত্ত্বাবধানে অধিকতর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়