শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন

সংবাদের আলো ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার মন্ত্রী পর্যায়ে একটি কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি, এ বিষয়ে আলোচনা হয়েছে কী না—এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আলোচনা হয়েছে। জ্বালানি এখন সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমরা বেশ সমস্যায় পড়ে যাব। এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে কমিটি করা হয়েছে, যাতে এই সংকটটা কীভাবে মোকাবিলা করা যায়।

কমিটির প্রধান অর্থমন্ত্রীকে করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মূলত আর্থিক ব্যাপারগুলো দেখবেন তিনি।

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী কোনো প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে বলেন, অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তার অফিসের লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন বলে জানান তিনি।

বলেন, কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট পরিমাণ সানলাইট (সূর্যের আলো) আসবে। বাথরুমের লাইট জ্বালানো থাকে, এগুলো থাকবে না। কোরিডোরে এনার্জি সেভিংস লাইট লাগাতে বলেছেন।

এসির ব্যবহারের বিষয়ে বলেন অবৈধ এসি থাকলে বন্ধ করে দিতে হবে। ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো এসি চলবে না। এটা সবার জন্যই প্রযোজ্য। সরকারি সব অফিস, আদালত সবার জন্য।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়