আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধ, ঈদ যাত্রায় পরিবহন ভাড়া বৃদ্ধির নৈরাজ্য বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিতের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি। এতে বিভিন্ন কারখানার শ্রমিকরা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এ সময় শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রতিবছর ঈদকে কেন্দ্র করে শ্রমিকদের ভোগান্তি বেড়ে যায়। অনেক কারখানায় নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করা হয় না। ফলে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তারা দাবি জানান, ২০ রমজানের মধ্যে সব কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ বাধ্যতামূলক করতে হবে।
এছাড়া ঈদ যাত্রার সময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে তীব্র যানজট, চাঁদাবাজি, চুরি-ছিনতাই ও যাত্রী হয়রানির অভিযোগ তুলে বক্তারা বলেন, এসব কারণে শ্রমিকরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন না। তারা সড়কগুলো যানজটমুক্ত রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
বক্তারা আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ গুরুত্বপূর্ণ উৎসবের সময় তাদের ন্যায্য পাওনা ও নিরাপদ যাত্রা নিশ্চিত না হওয়া দুঃখজনক। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বাইপাইল মোড় এলাকার সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।