বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে অবৈধ দলিল বানিয়ে বাড়ী দখলের অপচেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ দলিল বানিয়ে অবৈধভাবে বাড়ী দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে চরচালা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী শেফালী খাতুন গং এর বিরুদ্ধে।

বুধবার (৪ মার্চ) সকালে দখলের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী ইমদাদুল হক বেলকুচি প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী ইমদাদুল হক বলেন, ১৯৭৭ সালে উপজেলার চালা মৌজার ৫৭৪ দাগে আমি ও আমার ভাইগণ যায়গা ক্রয় করে ভোগদখল করে আসছি এবং আমার এক ভাইয়ের যায়গা আমরা দুই ভাই বিক্রয় দলিল মূলে ক্রয় করি।

পরবর্তীতে আমার ভাই মৃত আব্দুল মান্নানের স্ত্রী ২০১৩ সালে অবৈধ হেবানামা দলিল মূলে জমি জবর দখল করে। আমি আদালতে মামলা দায়ের করলে আদালত পূর্বে তার স্বামী মৃত আব্দুল মান্নান তার যায়গা ইমদাদুল হকের নিকট পূর্বে বিক্রি করায় তার দলিল অবৈধ ঘোষণা করেন। বিবাদীগণ এখন জোরপূর্বক আমার যায়গা ও স্থাপিত ঘড়বাড়ি দখল নেওয়ার পায়তারা করছেন।

ভুক্তভোগী আরও বলেন, এ নিয়ে বিবাদী শেফালী খাতুন আদালতে মামলা করে ছিলেন। কিন্তু আদালত রায় খারিজ করে দিয়েছেন। এই জবরদখলমূলক কর্মকাণ্ড বন্ধে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়