মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

সংবাদের আলো ডেস্ক: ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা চালিয়েছে। এ সময় প্রেসিডেন্ট কার্যালয় এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ভবনের ওপর ‘প্রচুর পরিমাণে গোলাবারুদ’ ফেলা হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত ইরানি শাসনব্যবস্থার ‘লিডারশিপ কম্পাউন্ড’ চত্বরে হামলা করেছে। একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং শাসনব্যবস্থার আরও কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু ছিল।

সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘লিডারশিপ কম্পাউন্ড’ ব্যবহার করতেন। গত শনিবার প্রথম দিনের হামলায় তিনি নিহত হন। 

বিবিসির যাচাই করা কিছু ভিডিওতে তেহরানের পারদিস এলাকায় বিস্ফোরণ এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। পারদিস রাজধানীর পূর্ব দিকে অবস্থিত। স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলেও সুনির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করা সম্ভব হয়নি। ফুটেজটি মঙ্গলবার সকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। 

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছিল, তারা তেহরান এবং লেবাননের বৈরুতে একযোগে হামলা চালাচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়