পাকিস্তানে সব ভিসা সাক্ষাৎকার বাতিল মার্কিন দূতাবাসের
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদের মার্কিন দূতাবাস। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভিসা বাতিলের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এই নির্দেশনা কেবল ইসলামাবাদের দূতাবাসের জন্য নয়। বরং লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোতেও তা প্রযোজ্য হবে।
উল্লেখ্য, আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সাক্ষাৎকার বাতিলের ঘোষণা কার্যকর থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।