মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের

সংবাদের আলো ডেস্ক: ইরানের দুইটি সুখোই-টুয়েন্টিফোর যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে কাতারের বিমান বাহিনী। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়াও ইরানের ছোঁড়া ৭ টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আর ৫টি ড্রোন হামলা প্রতিহতেরও দাবি করা হয়। দেশটির ওপর ইরানের হামলা ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানানো হয়।

সোভিয়েত যুগের অল ওয়েদার সুপারসনিক যুদ্ধবিমান এই সুখোই টুয়েন্টিফোর। শব্দের চেয়ে প্রায় দেড় গুণ গতিতে ছুটতে সক্ষম এই যুদ্ধবিমান। বহন করতে পারে সর্বোচ্চ ৮ হাজার কেজি ওয়ারহেড। বর্তমানে আর এই যুদ্ধবিমান তৈরি করে না রাশিয়া।

সূত্র: আল জাজিরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়