সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে সরকারি পুকুর দখল করে মাছ ধরা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগরে লিজকৃত সরকারি পুকুর দখল করে মাছ ধরা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন।  ‎ ‎পুলিশ ও এলাকাবাসীরা জানান, রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সরকারি একটি লিজকৃত পুকুর নিয়ে আছমত আলী ও আবু বক্কর সিদ্দিকী মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

সোমবার  উভয়  পক্ষ ঐ পুকুরে মাছ ধরতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাদে। এ সময় দুই পক্ষ লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।  ‎ ‎ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতাল সহ বগুড়া ও সিরাজগঞ্জ পাঠানো হলে দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ১ জন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন একই গ্রামের ইসমাইল ও আব্দুস ছালাম।  রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানিয়েছেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়