সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে সিট সংকট 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়ছে রোগী। ৫০ বেডের হাসপাতালে সোমবার ৭০ জন রোগী  ভর্তি আছে। ভর্তির অপেক্ষায় আছো আরো ৩০ জন। যমুনার চরাঞ্চলের রোগীর সংখ্যা সব চেয়ে বেশি।  ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভূঞাপুরসহ পার্শ্ববর্তী উপজেলা  গোপালপুর, ঘাটাইল, কালিহাতীর রোগী চিকিৎসা নিতে আসে।

সরেজমিনে সোমবার (২ মার্চ)   দেখা যায়, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগীর সংখ্যা সব চেয়ে বেশি।  চিকিৎসা নিতে আসা রাহিমা বেগম জানান, হাসপাতালে কোন সিট নাই। তাই  বারান্দায় ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান  বলেন, ৫০ সজ্জা হাসপাতালটি ১০০ সজ্জায় উন্নীত করা হলে এই সমস্যার সমাধান করা সম্ভব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়