হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা চালাল ইরান
সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালিতে ওমানের সমুদ্রসীমার ভেতরে থাকা ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান।
ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানায়, পালাউ-পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্কাইলাইট’ ওমানের মুসান্দাম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রমণ করা হয়েছে।
কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এ হামলায় চারজন আহত হয়েছেন। এছাড়া, জাহাজে থাকা ২০ জনের পুরো ক্রুর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুটি ড্রোন দুকম বন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় একজন বিদেশী কর্মী আহত হয়েছেন।
এদিকে, ওমানের বন্দর ও তেল ট্যাংকারে ইরানি হামলার নিন্দা জানিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কাতার এই হামলাগুলোকে ওমানের সার্বভৌমত্বের লঙ্ঘন, একটি অগ্রহণযোগ্য বৃদ্ধি এবং মধ্যস্থতা প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালনকারী একটি রাষ্ট্রকে লক্ষ্য করে কাপুরুষোচিত কাজ বলে মনে করে।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।