ভূঞাপুরে অধ্যাপক নাজির হোসেনের স্মরণসভা
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক নাজির হোসেনের স্মরণসভা শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের উদ্যোগে স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক শংকর দাশ, অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ, সাংবাদিক জুলফিকার হায়দার, অধ্যাপক নাজির পত্নী খালেদা বেগম।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, নাসিমুল ইসলাম সেলিম, জাহিদুল ইসলাম খান, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, অধ্যাপক ড. আলী রেজা, অধ্যাপক সোহেল সৌকর্য, শাহরিয়ার হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, নাট্যকার জলিল আকন্দ, টাঙ্গাইল উদীচীর সহ- সভাপতি বজলুর রহমান। উপস্থিত ছিলেন, হাসান কায়কোবাদ জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক খায়রুজ্জামান ভূঁইয়া।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।