রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই: এমপি আলীম 

উজ্জ্বল অধিকারী: “সংবাদপত্র এবং রাজনৈতিক দল বাংলাদেশে নেতাকর্মী এবং জনপ্রতিনিধি একটি আরেকটির পরিপূরক। সংবাদ পত্রের দায়িত্ব হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। আর আমি মনে করি রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের সেই গঠনমূলক সমালোচনা কে সহজভাবে গ্রহণ করে সেই আলোকেই আর কর্মকাণ্ড পরিচালনা করা ।  শনিবার সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে শুভেচ্ছা বিনিময় কালে সিরাজগঞ্জ- ৫ আসনের নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলীম এ সব কথা বলেন।

এমপি আলীম আরোও বলেন, আমরা যদি  সমন্বয় করে কাজ করতে পারি তাহলে মানুষ উপকৃত হবে।আমি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই। আপনাদের লেখনী এমন হওয়া উচিত যাতে করে আমরা সাবধান হতে পারি এবং আমাদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়। সমাজের কল্যাণে ও মানুষের কল্যাণে কাজ করতে পারি। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ণ মালাকার, যমুনা টিভির স্টাফ রির্পোটার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক আবু মুসা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, প্রচার সম্পাদক পারভেজ আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল আধিকারী, আব্দুর রাজ্জাক বাবু, মোহাম্মদ আলী বাবু, রুহুল আমিন, আল আমিন হোসেন, টুটুল শেখ ও সেরাজুল ইসলাম মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়