সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দেবে
সংবাদের আলো ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দেবে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আজকের হামলার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়,ইরানে হামলা এমন সময়ে চালানো হয়েছে যখন আমরা আবারও আন্তর্জাতিক ব্যবস্থা ও বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনায় বসেছি, বিশেষকরে, ইরানি জাতির বৈধতা প্রমাণের জন্য।
হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে বিবৃতিতে আরও জানানো হয়, ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী আগ্রাসীদের কর্তৃত্বের সঙ্গে জবাব দেবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।