রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদীতে জমি দখলচেষ্টার অভিযোগ: মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া কামারদহ এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দখলচেষ্টা, ভয়ভীতি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ২৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী তোফায়েল আহমেদ ছোটন মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কাকিলাকুড়া মৌজার নির্দিষ্ট খতিয়ানভুক্ত প্রায় ১৩৫ শতাংশ জমি নিয়ে বিরোধ করছে রিংকি ও শাহানারা বেগম। তারা বিভিন্ন সময় জমির সীমানা ভাঙচুরের চেষ্টা করেছেন এবং ঘটনার দিন ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ভাতিজার জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখলের চেষ্টা চালান। বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

এমনকি ভবিষ্যতে প্রাণনাশের আশঙ্কার কথাও উল্লেখ করেন লিখিত বক্তব্যে। সংবাদ সম্মেলনে আঞ্জুমানারা বেগম বলেন, জমি বিরোধের জেরে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের চেষ্টা করছে। অথচ নগদ টাকা নিয়ে জমি বিক্রি করেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। এসময় জমি বিক্রেতা মনোয়ারা বেগম, আঞ্জুমানারা বেগম,মানসুরা বিবি উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়