রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানে সাইবার হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সংবাদের আলো ডেস্ক: ইরানে শুধু বিমান হামলা নয়, সাইবার হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে মোবাইল অ্যাপ ফোনে কথা বলা যাচ্ছে না। শনিবার (২৮ ফেব্রুয়ারি)  ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

অপরদিকে তাসনিম নিউজ জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ব্যাহত ইন্টারনেট ও মোবাইল পরিসেবা। ঠিকঠাক কাজ করছে না বেশকিছু গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ। বন্ধ হয়ে গেছে দেশটির বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটও। এরমধ্যে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ রয়েছে। তবে, সংস্থাটির টেলিগ্রাম চ্যানেল এখনও সচল।

উল্লেখ্য, খোদ রাজধানী তেহরানেই মোবাইল ফোনে কথা বলা যাচ্ছে না। যে কোনো সময় ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও করছেন বাসিন্দারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়