রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এ সময় মাদকদ্রব্য সেবনের দায়ে দায়ের করা পৃথক দুই মামলায় ভ্রাম্যমান আদালত রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের ছেলে মো. সোলাইমান শেখ (৪৫) এবং একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহরাব হোসেন (২৬)। আদালত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদকের বিস্তার রোধে আরও কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়