ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
সংবাদের আলো ডেস্ক: ইরানে হামলা শুরু করেছে ইসরাইল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলি নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানো হয়েছে। সম্পূর্ণ দেশজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে ইসরাইল, যাতে আমাদের রাষ্ট্রের ওপর ঝুঁকি দূর করা যায়।
এদিকে, ইসরাইলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করছে।
বার্তায় বলা হয়, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে’ সাধারণ মানুষ যেন নিজের নিকটবর্তী সুরক্ষিত আশ্রয়কেন্দ্র সম্পর্কে সচেতন থাকে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।