শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জে ড এম জাহিদ হোসেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সভাকক্ষে তার নির্বাচনী এলাক হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ১০ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। সেটা যেন সঠিকভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। 

কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাই সচেতন থাকবে। বর্তমান সরকার এবং বর্তমান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও জানিয়েছেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়