যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
সংবাদের আলো ডেস্ক: যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জুম্মার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং-এর বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব মন্তব্য করেন তিনি৷
এ সময় মন্ত্রী আরও বলেন, ঠাকুরগাঁও মানুষের কাছে সবসময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছে বলে আজ কাজ করার সুযোগ পেয়েছি। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করা হচ্ছে।
সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন বিএনপি মহাসচিব ও এরজিআরডি মন্ত্রী। মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন দিয়ে নিজ এলাকায় কার্যক্রম শুরু করেন।
এরপর বিকেলে ইএসডিও এর আয়োজনে ইফতার মাহফিল অংশ নেবেন। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিকেলে জেলা বিএনপি মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।