আশুলিয়ায় ইউপি সদস্যদের অব্যাহতির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমতাজ উদ্দিন ওরফে মুস্তাজকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে অবিলম্বে অব্যাহতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ধামসোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ধামসোনা ইউনিয়নের সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মমতাজ উদ্দিন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময় মামলাবাজি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তারা আরও দাবি করেন, তিনি সাবেক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক শালীনতা ও সামাজিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধন থেকে মমতাজ উদ্দিনকে ধামসোনা ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে দ্রুত অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান আয়োজকরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।