শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জুনিয়র বৃত্তি পরীক্ষায় চাটমোহরে শীর্ষে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে চাটমোহর উপজেলায় শীর্ষস্থান দখল করেছে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ। ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে মেধা বৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে ১২ জন এবং সাধারণ বৃত্তি অর্জন করেছে ২২ জন শিক্ষার্থী।

উপজেলার সামগ্রিক ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় স্থানসহ সেরা ১০ জনের মধ্যে ৭ জনই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। যা অরবিটল লিংক স্কুল এন্ড কলেজকে শুধু চাটমোহরেই নয়, পুরো পাবনা জেলাতেও সেরাদের কাতারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। এ বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চাটমোহর উপজেলা থেকে মোট ২২ জন শিক্ষার্থী মেধা বৃত্তি এবং ৪৭ জন সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য অংশ অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী—যা প্রতিষ্ঠানটির একাডেমিক মান, নিয়মিত পাঠদান এবং নিবিড় তদারকির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ অর্জনকে সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছেন। তারা মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, অভিভাবকদের অবিচ্ছিন্ন সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ই এই সাফল্যের মূল চালিকাশক্তি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক এমএ মতিন জানান, প্রতিষ্টানটি যে সফলতা দেখিয়েছে তা চাটমোহরের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি। বিদ্যালয়টির শিক্ষক কর্মচারী অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে তিনি বলেন সবার সামগ্রিক চেষ্টায় আমাদের শিক্ষার্থীরা এত ভালো ফলাফল করতে পেরেছে।

আগামীতেও সবার চেষ্টা থাকবে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার। স্থানীয় শিক্ষাঙ্গনে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ ইতোমধ্যে একটি আস্থার নাম হিসেবে পরিচিত। ধারাবাহিক ফলাফল ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও সাফল্যের ধারা বজায় রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়