শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদারের অসুস্থতায় খোঁজ নিলেন মাহমুদুল হক রুবেল
মো: শাকিল মিয়া,শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হামিদুল্লাহ তালুকদার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন (শেরপুর-৩) শ্রীবরদী–ঝিনাইগাতী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল। এ সময় তিনি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদারের দ্রুত আরোগ্য কামনা করেন এবং উন্নত চিকিৎসার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
মাহমুদুল হক রুবেল বলেন, “এলাকার জনপ্রতিনিধি হিসেবে হামিদুল্লাহ তালুকদার সাহেবের অবদান অনস্বীকার্য। তাঁর অসুস্থতায় আমরা সবাই উদ্বিগ্ন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এই কামনা করি।”
উল্লেখ্য, কাকিলাকুড়া ইউনিয়ন চেয়ারম্যানের অসুস্থতার খবরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও সহমর্মিতা লক্ষ্য করা গেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।