ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীর অর্থদণ্ড
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজার ও দোকান গুলোতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, বাজার মনিটরিং সদস্য আখতার হোসেন খান, হাদী চকদার সহ অন্যান্যরা।
অভিযানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও অন্যান্য অনিয়মের দায়ে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান , রমজানে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।