রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহান শহিদ দিবসে শহীদ মিনারে পুনাক ও গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃত্ব দেন পুনাক গোপালগঞ্জ জেলার সভানেত্রী তানজিনা শেলী। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী জোহরা আফরিন উপমাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

তাঁরা ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

সবার সম্মিলিত উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় ভাষা শহিদদের প্রতি এক গভীর শ্রদ্ধা ও ঐক্যের প্রতীকে। উল্লেখ্য, গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার-এ অনুষ্ঠিত এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং শহিদদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে আরও দৃঢ়ভাবে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ