,

শিরোনাম

” দুধ ও ডিমের পাশাপাশি মাংসও যেন সুলভ মূল্যে  বিক্রি করা হয়।এমপি জাহিদুল ইসলাম ধলু 

নওগাঁ প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের স্বস্থির জন্য নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রাণীসম্পদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ শহরের তাজের মোড়ে জেলা প্রাণীসম্পদ চত্বর থেকে একজন ক্রেতা ২৮ টাকায় এক হালি ডিম ও ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন। সরকারি ছুটির দিন ব্যতীত পুরো রমজান জুড়েই এ কার্যক্রম চালু থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘নিন্ম আয়ের অনেক মানুষ দুধ, ডিম ও মাংস কিনে খেতে না পারায় আমিষের চাহিদা পূরণ করতে পারে না। ফলে অনেক মানুষ অপুষ্টিতে ভুগে থাকে। নিন্ম আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণীসম্পদ বিভাগের কার্যক্রম খুবই কাজে আসবে। আমার পরামর্শ দুধ ও ডিমের পাশাপাশি মাংসও যেন বিক্রি করা হয়।’

সংসদ সদস্যের পরামর্শে পরবর্তীতে সুলভ মূল্যে শিঘ্রই মাংস বিক্রির কার্যক্রম শুরু করার ঘোষণা দেন প্রাণীসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়