শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে ৫ দিন ব্যাপী ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫ দিন ব্যাপী ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে ফিতা কেটে এ সম্মেলনের উদ্বোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো।

এ সভার মূলবচন ছিলো ” তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্ত কার্যকরী লোক অল্প।

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয় পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। এরপর আলোচনা সভায় বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ , বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন।

গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের ৮ টি জেলা থেকে আগত হাজার হাজার খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন। এ সম্মেলনে মূলত আমরা আমাদের খ্রিস্টান ধর্মীয় বিষয় এবং আত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আত্মিকভাবে পরিপূকূ করার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের মন্ডলী ও এলাকার মানুষের মধ্যে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সম্মেলনে প্রতিদিন প্রার্থনা, আলোচনা সভা, প্রোগ্রাম পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠান হবে। এছাড়াও হিসাব-নিকাস, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা পরিকল্পনা তৈরি করা হবে।

মাঠ চত্বরে সম্মেলনকে ঘিরে আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অধশতাধিক স্টল বসেছে। সম্মেলন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়