বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত

সঞ্জিত চক্রবর্তী,পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক কায়ুম হোসেন (২২) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে টেবুনিয়া–চাটমোহর সড়কের আটঘরিয়া দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কায়ুম হোসেন চাটমোহর উপজেলার রেলবাজার জগতলা নতুনপাড়া গ্রামের মো. মানিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি চাটমোহর থেকে পাবনার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়