সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তার ঘোষণা দিল আফগানিস্তান

সংবাদের আলো ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে এবং ইরান সহায়তা চাইলে তাদের সহায়তা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, “ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে।”

ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে তিনি উল্লেখ করেন, তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাধবে না।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়। তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে।

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধবিমানবাহী রণতরী অব্রাহাম লিঙ্কনসহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে। এছাড়া আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে।

আশঙ্কা করা হচ্ছে যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে হামলা চালাবে মার্কিন সেনারা।

মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এ যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে।

বার্তাসংস্থা রয়টার্স দুদিন আগে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলা চালানো হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধান পাওয়ার আশা প্রকাশ করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি মনে করছেন আলোচনা সফল হবে না।

এদিকে গত কয়েক বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে অর্থনৈতিকসহ সবদিকে সম্পর্ক ভালো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়