সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাট পাটগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার আলীমুদ্দিন ছবুর উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইভটিজিংয়ের দায়ে মোঃ রানা ইসলাম (২১) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডপ্রাপ্ত রানা ইসলাম পাটগ্রাম উপজেলার বুড়িমারী হাদিসপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন জানান, ইভটিজিং করায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়