চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে গাজার ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক
সংবাদের আলো ডেস্ক: চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে গাজার ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক। উদ্বোধনী দিনেই ৫০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এতে ২০টিরও বেশি দেশের প্রতিনিধিদল অংশ নেবে। তবে কোন কোন দেশ অর্থায়নের অঙ্গীকার করেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। গাজার নিরাপত্তা নিশ্চিতে বেশ কয়েকটি দেশ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, এটি হবে ইতিহাসের সবচেয়ে কার্যকর আন্তর্জাতিক বাহিনী। এখন পর্যন্ত একমাত্র ইন্দোনেশিয়াই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, গাজায় মোতায়েনের জন্য তারা জুনের শেষে ৮ হাজার সেনা পাঠাবে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ‘বোর্ড অব পিস’ গঠন করা হয়, যা জাতিসংঘের অনুমোদন পেয়েছে। তুরস্ক, মিসর ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশ এই বোর্ডে যোগদানের কথা নিশ্চিত করেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।