শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পরাজিত বিএনপি প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের বিজয়ী প্রার্থী

সংবাদের আলো ডেস্ক: খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মিষ্টিমুখ করিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নজরুল ইসলাম মঞ্জুর বাসভবনে গিয়ে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মিষ্টি খাওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহারুল ইসলাম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডের আমীর মশিউর রহমান রমজান, সেক্রেটারি মনজুরুল ইসলাম, মহসিন, মুন্না, রনি, মিলনসহ প্রমুখ নেতাকর্মীরা।

এদিকে, খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল নির্বাচনের পর প্রথমবারের মতো জনগণের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার জানিয়েছেন।

তিনি বলেন, ‘নির্বাচনী ফলাফল ঘোষণার পর নিজের মধ্যে আলাদা কোনো উল্লাস বা আনন্দের অনুভূতি তৈরি হয়নি। তবে তিনি আল্লাহ্‌ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জনগণের ভালোবাসার প্রতিদান হিসেবে দায়িত্ব নেবেন।’

এমপি হেলাল বলেন, ‘খুলনার উন্নয়ন ও সমস্যা সমাধানে তিনি স্থানীয় সিনিয়র নাগরিক, পেশাজীবী নেতা, সামাজিক সংগঠন এবং খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদসহ সব সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই মতামত ও পরামর্শ বাস্তবায়ন করা হবে তার দায়িত্ব হিসেবে।

তিনি সব প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিজয়ের পরও সবাই একসঙ্গে মিলিত হয়ে খুলনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। নির্বাচনের শুরুতে আমি বলেছি, নির্বাচিত যে হোক, তাকে মেনে নেব এবং একসঙ্গে কাজ করব। আজো আমি সেই প্রত্যাশা রাখি। খুলনার প্রতি তার কমিটমেন্ট হলো সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করা এবং এখানে সামাজিক ও অর্থনৈতিক অবহেলিত ক্ষেত্রগুলো উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করা।

আমি শুধু তাদের মতামত বাস্তবায়ন করার জন্য সেবক হিসেবে কাজ করব। এটি হবে আমার আগামী দিনের খুলনার প্রতি প্রতিশ্রুতি।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়