রাউজানে বিপুল ভোটে বিজয়ী হলেন ধানের শীষের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২ শত ১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ নূরী। তিনি পেয়েছেন ২৬ হাজার ৬ শত ৯৬ ভোট।
২১ হাজার ১৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান মঞ্জু।৮২০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।