মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামের গণমিছিল

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা হাতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালেই দুয়াজানি কলেজ পাড়া জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

দলীয় সূত্রে জানা যায়, এই কর্মসূচিটি আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজন করা হয়েছে। মিছিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং এতে নাগরপুরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন।

নাগরপুরে এই গণমিছিল স্থানীয়দের মধ্যে নির্বাচনী তৎপরতা আরও দৃশ্যমান করে তুলেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়